Skip to main content

Posts

Showing posts with the label অনুবাদ

আল জাজিরা যে সংবাদের জন্য বাংলাদেশে ব্লকড

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে গুমের অভিযোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর তিনজন লোককে গুমের অভিযোগ উঠেছে। মেজর জেনারেল ( অবঃ ) তারিক আহমেদ সিদ্দিকী , নিরাপত্তা ও সামরিক বিষয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি। হাসিনা সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন , যিনি শেখ রেহানার স্বামীর ভাই। তারিক আহমেদের বিরুদ্ধে প্রমাণসহ এই অভিযোগ করেছেন সাবেক আর্মি কর্মকর্তা ও তার এক সময়ের ব্যবসায়িক পার্টনার কর্নেল শহীদ উদ্দিন খান। যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে ' স্বেচ্ছা - নির্বাসনে ' আছেন। শহীদ উদ্দিন খান দাবি করেন যে তার ব্যবসা প্রতিষ্ঠান ' প্রচ্ছায়া লিমিটেড ' এর তিন কর্মকর্তাকে সামরিক বাহিনীর লোকজন জানুয়ারি মাসে তুলে নিয়ে গেছে। অপহৃতদের পরিবারগুলো এর সত্যতা নিশ্চিত করেছে। আল জাজিরা এ সম্পর্কিত ডকুমেন্ট পেয়েছে , যা এই দাবিকে নিশ্চিত করে। শহীদ খান বলেন যে , ডিজিএফআই নয় মাস আগে আরও কয়েকজন কর্মকর্তাসহ এই তিনজনকে অফিস থেকে তুলে নিয়ে গিয়েছিল। এই ঘটনা ঘটে তারি...